অসিদের হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
দুর্দান্ত লড়াই করে সুপার এইটের টিকিট পাকা করে ফেললেন দাসুন সনাকারা।প্রতিপক্ষ যে-ই হোক না কেন, টিম গেম দেখাতে পারলে, যে কোনও যুদ্ধই জয় করা সম্ভব। সেটাই সোমবার পাল্লেকেলেতে বুঝিয়ে দিল লঙ্কা বাহিনী। ব্যাট-বল-ফিল্ডিং, তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিল তারা। ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ১৮২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ওপেনার কুশল পেরেরা (৩)। তবে অপর ওপেনার নিসঙ্কা এ দিন অন্য পরিকল্পনা নিয়ে ব্যাট করতে নেমে ছিলেন। এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮২ রানের লক্ষ্য খুব কঠিন নয়। নিসঙ্কা সম্ভবত সেই লক্ষ্যকে আরও সহজ করে দেওয়ার চেষ্টা করেন।অস্ট্রেলিয়ার কোনও বোলারকেই রেয়াত করলেন না নিসঙ্কা। মার্কাস স্টোইনিস, নাথান এলিস, অ্যাডাম জ়াম্পাদের বল অনায়াসে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা দেখাল অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শকে। ৫২ বলের অপরাজিত ইনিংসে মারলেন ১০টি চার এবং ৫টি ছক্কা। শ্রীলঙ্কার জয়ের রান তাঁর ব্যাট থেকে এলে সেটাই যথাযথ হত। জয়ের রান এল পবন রত্নায়েকের ব্যাট থেকে। তার আগেই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় নিসঙ্কার ব্যাট। সঙ্গী ওপেনারের কাছ থেকে সাহায্য না পেলেও নিসঙ্কার সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। তিনি করেন ৩৮ বলে ৫১। মারেন ৬টি চার এবং ১টি ছয়। এ দিন নিশঙ্কার তাণ্ডবের সামনে তাঁর আগ্রাসনও ফিকে পড়েছে! নিশঙ্কার ব্যাটিং শুধু অস্ট্রেলীয় ক্রিকেটারদের রক্তচাপই বাড়ায়নি, ক্রিকেটপ্রেমীদের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ সুখ দিয়েছে। পবন ১৫ বলে ২৮ রানের ইনিংস খেললেও মন ভরছিল না গ্যালারিতে থাকা দর্শকদের। তাঁরা চাইছিলেন, স্ট্রাইকিং এন্ডে থাকুন নিসঙ্কাই। গোটা স্টেডিয়ামকে মোহিত করে ফেলেছিলেন তিনি। বোধহয় প্রতিপক্ষ বোলারদেরও। দেখা মনে হচ্ছিল, তিনি যেখানে বল চাইছেন, সেখানেই বল দিচ্ছেন অসি বোলারেরা! তার মধ্যেও স্টোইনিস ২ উইকেট নিলেন ৪৬ রান খরচ করে।
এর আগে ব্যাট টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শনাকা। প্রথমে ব্যাট করার সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটারেরা।