ইরানের ৩ তেলের ট্যাঙ্কার আটক ভারতের

Feb 17, 2026 - 19:53
 4
ইরানের ৩ তেলের ট্যাঙ্কার আটক ভারতের

ইরানের ৩ তেলের ট্যাঙ্কার আটক করল দিল্লি। সম্প্রতি মুম্বইয়ে এইগুলিকে আটক করে উপকূলরক্ষী বাহিনী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শুরু করেছে, তবে কী আমেরিকাকে বন্ধুত্বের প্রমাণ দিতে দীর্ঘদিনের বন্ধু ইরানের সঙ্গে সম্পর্কে কাঁটা বিছোচ্ছে মোদি সরকার? গোটা ঘটনার মুখ খুলেছে ইরানও।জানা গিয়েছে, যে তিনটি জাহাজকে আটক করা হয়েছে সেগুলি হল স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফরিয়া। অবৈধ বাণিজ্যের জন্য এই ৩ জাহাজের উপরই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এই জাহাজগুলি আটক করে উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, নিষেধাজ্ঞা এড়াতে এই জাহাজগুলি মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করে থাকে এবং তা পাচার করা হয়। এমনকী অন্যান্য দেশের চোখে ধুলো দেওয়ার জন্য জাহাজগুলি নিজেদের পরিচয় বদল করে। দাবি করা হচ্ছে, ভারতের সমুদ্রসীমায় এই অবৈধ তেলের পাচার রুখতেই কড়া পদক্ষেপ করা হয়েছে। আটক করা হয়েছে জাহাজগুলিকে।এদিকে ট্যাঙ্কার আটকের তথ্য প্রকাশ্যে আসতেই মুখ খুলের ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ভারতের হাতে আটক হওয়া তিনটি ট্যাঙ্কারের সঙ্গে তাদের রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলির কোনও সম্পর্ক নেই। এমনকী ট্যাঙ্কারে থাকা কেউই তাদের সংস্থার সঙ্গে যুক্ত নন। অন্যদিকে সূত্রের খবর গোটা ঘটনায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে ভারতের তরফে। জানা যাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দেশের সামুদ্রিক অঞ্চলে টহল দেওয়ার জন্য প্রায় ৫৫টি জাহাজ এবং ১০ থেকে ১২টি বিমান মোতায়েন করেছে। এছাড়া ভারত মহাসাগর এবং আরব সাগরে ভারতীয় নৌসেনাও কড়া নজরদারি জারি রেখেছে।