বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনা আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

Aug 30, 2026 - 10:15
 9
বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনা আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* ২৩ শে আগস্ট রবিবার রাতে বিজেপি এক কর্মী খুন হয়। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত হাড়দা গ্রাম পঞ্চায়েতে টাঙ্গারবেরিয়া এলাকায়। বিজেপি ওই কর্মীর নাম বাপি প্রামানিক। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ প্রশাসন জানান, এলাকায় একটি পুজো কমিটি গন্ডগোলে কেন্দ্র দুই দলের গন্ডগোল কে ঘিরে খুন হয়ে বাপি প্রামানিক। কিন্তু এতে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছিল। বাপি প্রামানিকের বাড়ির পরিবারের লোক বলেছিলেন কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপি কর্মী মিলেই এই খুন করেছিল। বিজেপির রাজ্য কমিটি সদস্য উত্তম কর জানান কিছু তৃণমূলের দুষ্কৃতী ও সিপিএমের গুন্ডাবাহিনী বাপি প্রামানিক কে খুন করেছে। কিন্তু বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী জানান এই খুনের সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। পুলিশ সেই সময় এই ঘটনায় ৪ জনকে ওই এলাকা থেকেই গ্রেফতার করেছিল। তাদের নাম সুজন মন্ডল, কৃষ্ণ মন্ডল, কনক মন্ডল ও অনিল প্রামানিক।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাক বিশ্বাস বলেন শুক্রবার রাতে এই ঘটনা আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুনীল নাইয়া। টাঙ্গারবেরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে তাকে। ধৃত ব্যক্তিকে শনিবার বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। নিজেতে হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর থানার পুলিশ আদালতের মহামান্য বিচারকের কাছে আবেদন জানান। বিজেপি কর্মী বাপি প্রামানকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই পাঁচ জনের মধ্যে একজন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি ৫ নম্বর মন্ডলের প্রাক্তন সভাপতি তথা হাড়দা গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য সুজন মণ্ডলকে গ্রেফতার করে।