জাতীয় পতাকা হাতে ছাত্র-ছাত্রীরা হরঘর তিরঙ্গা কর্মসূচিতে সোনারপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে,
*প্রদীপ কুমার সিংহ সোনারপুর* স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকদিন ধরেই বিজেপি পক্ষ থেকে পশ্চিমবাংলার প্রতিটি জেলার প্রতিটি ঘরে *হরঘর তিরাঙ্গা* কর্মসূচি নিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিজেপির যাদবপুর জেলা সংগঠনের পক্ষ থেকে রবিবার তিরাঙ্গা যাত্রা নিয়ে একটি বাইক মিছিল করেছিল। বারুইপুর পদ্মপুকুর থেকে রাণী কুটির পর্যন্ত। ওইদিনই যাদবপুর জেলা সংগঠনিকের বিজেপির সভাপতি মনোরঞ্জন জোরদার ঘোষণা করেছিলেন প্রতিটি বিধানসভায় প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েতে *হরঘর তিরঙ্গা* কর্মসূচি চলবে 15 ই আগস্ট পর্যন্ত।
**সোনারপুর:** দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে সোনারপুরে পালিত হল **হরঘর তিরঙ্গা*’ কর্মসূচি**। বুধবার হরিনাভি থেকে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক-সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক **রূপা গাঙ্গুলী**।
হরিনাভি থেকে কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে পর্যন্ত জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সোনারপুরের বেশ কিছু স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রত্যেকের হাতেই ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বিধায়ক রূপা গাঙ্গুলী বলেন, ছাত্রছাত্রীদের মুখে **‘বন্দেমাতরম’** এবং **‘ভারত মাতা কি জয়’** স্লোগান শুনে তিনি উচ্ছ্বসিত। তাঁর কথায়, এই দিনের অপেক্ষাতেই তাঁরা ছিলেন।
স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই জেলা প্রশাসনের উদ্যোগে এই ‘*হরঘর তিরঙ্গা*কর্মসূচির আয়োজন করা হয়।
প্রসঙ্গত বারুইপুর তথ্য-সংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে রবিবার ছাত্র-ছাত্রীদের ও সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সাইকেল র্যালি হয়। সেটি শুরু হয়েছিল বারুইপুর জেলা পরিষদ অফিসের সামনে থেকে তা যায় রাসমাঠ পর্যন্ত।