পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো

Aug 7, 2026 - 15:30
 9
পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো বারুইপুরে। বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের পরিচালনায় বৃহস্পতিবার সকালে বারুইপুর শিবানি পিঠের কাছ থেকে বারুইপুর রেলগেট হয়ে বারুইপুর জেলা পুলিশের অফিস পর্যন্ত একটি ৱ্যালি হয়। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস, বারুইপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক, বারুইপুর স্কুলের ছাত্রছাত্রীরা এনসিসি ক্যাডেটরা ও আলভা স্কাউট দলের সদস্য সদস্যরা বারুইপুর থানার আধিকারিক, বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের আধিকারিক সহ অন্যান্য সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। এই র‍্যালি শেষে আলফা স্কাউট দলের সদস্যরা একটি পথনাটিকা করে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। পথ নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় যদিও এই অনুষ্ঠানে বহু মানুষেরই ভিড় ছিল। এছাড়া পথে চলতি হেলমেটহীন স্কুটার মোটর বাইক চালক ট্রাফিকের পক্ষ থেকে ধরা হয়। তাদের কি সতর্ক করার জন্য অঙ্গীকার করে সই করতে হয় , আগামী দিন স্কুটার বা মোটরবাইক চালালে অবশ্যই হেলমেট রাখতে হবে। এছাড়া যারা হেলমেট পড়ে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন চারচাকা ড্রাইভার যারা বেল্ট লাগিয়ে গাড়ি চালাচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটি করে গাছ উপহার দেয়া হয়। এছাড়া বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের সতর্ক করার জন্য সচেতন মূলক একটি বক্তব্য রাখে ট্রাফিক গার্ডের আধিকারিক। অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের বলেন কখনোই নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। ওভারটে করতে গিয়ে যেন ওপর গাড়ির কোন অসুবিধা না হয়। রাতে একটানা কেউ গাড়ি চালাবেন না সহ বিভিন্ন সতর্ক মূলক বক্তব্য রাখেন।

 বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন আগস্ট মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। প্রত্যেক মানুষকে গাড়ি চালাতে গেলে সতর্ক থাকতে হবে। হেলমেট ছাড়া মোটর বাইক স্কুটার গাড়ি চালানো যাবে না। ড্রিঙ্ক করে কখনোই গাড়ি চালানো উচিত নয়। রাশ ড্রাইভিং কখনোই করা উচিত নয়। এইসবের জন্য ফাইন করা হয় ড্রাইভারদের। তবে আগের থেকে ড্রাইভাররা কিছুটা হলেও সতর্ক হয়েছে। আগামী দিনেও এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে।