সিংহাসনচ্যুত বুমরাহ, টেস্টে শীর্ষে এখন স্টার্ক
অবশেষে সিংহাসনচ্যুত হলেন জসপ্রীত বুমরাহ। এক নম্বর বোলারের জায়গা হারালেন মিচেল স্টার্কের কাছে। অস্ট্রেলিয়ার এই বোলার জীবনে প্রথম বার আইসিসি-র র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এলেন।২০২৪-এর ফেব্রুয়ারিতে প্রথম বার বিশ্বের এক নম্বর বোলার হয়েছিলেন বুমরাহ। তখন থেকে তিনি এই জায়গা ধরে রেখেছিলেন। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা সিরিজ়ে চোটের কারণে খেলতে পারছেন না। সেই সুযোগই কাজে লাগিয়েছেন স্টার্ক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভাল বল করে শীর্ষে উঠে এসেছেন তিনি।দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। ফলে দু’ধাপ টপকে এক নম্বরে চলে এসেছেন। বুমরাহের পরে তিনে রয়েছেন নিউ জ়িল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৩৬ বছরের বোলারের কাছে এটি নতুন কীর্তি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের ১৫ বছর কেটে গিয়েছে। বহু বছর ধরেই প্রথম দশে রয়েছেন। অ্যাশেজ়ে ভাল বল করার পর প্রথম তিনে ঢুকে পড়েছিলেন। কিন্তু শীর্ষস্থান এত দিন অধরাই ছিল। সেটাও এ বার পূরণ হয়ে গেল। তিনি ছাড়াও, সতীর্থ প্যাট কামিন্স চতুর্থ স্থানে এবং নেথান লায়ন ১০ নম্বরে রয়েছেন।উত্থান হয়েছে ইংল্যান্ডের বোলারদেরও। অলি রবিনসন এবং জশ টং মিলে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৬টি উইকেট নিয়েছিলেন। ১৫ ধাপ উঠে রবিনসন রয়েছে ১১-য়। টং ১৬ ধাপ উঠে এসেছেন ১৭-তে।ব্যাটিংয়ে এত বদল নেই। ইংল্যান্ডের হ্যারি ব্রুক শীর্ষস্থান ধরে রেখেছেন। জো রুট দ্বিতীয়। স্টিভ স্মিথ ও ট্রেভিস তৃতীয় এবং চতুর্থ। প্রথম দশে উল্লেখযোগ্য লাফ ঋষভ পন্থের। মার্নাস লাবুশেনের সঙ্গে যুগ্ম ভাবে সাতে রয়েছেন তিনি।