স্টেশনে এ কি অবস্থা স্বামী স্ত্রীর উপর কাঁচ বা ব্লেড চালিয়ে আঘাত করল।

Aug 13, 2026 - 12:03
 4
স্টেশনে এ কি অবস্থা স্বামী স্ত্রীর উপর কাঁচ বা ব্লেড চালিয়ে আঘাত করল।

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* স্টেশনে বিকালে লোকের কোলাহল। সবাই যে যার নিজের গন্তব্যস্থলে যাতায়াত করছে। হঠাৎ এক ব্যক্তি ব্লেড দিয়ে বা কাঁচ দিয়ে জাতীয় জিনিস দিয়ে তার স্ত্রীকে কানে মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে স্টেশনে জিআরপিতে খবর দিলে জিআরপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে স্বামীকে আটক করে নিয়ে যায় জিআরপির অফিসে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেল ও বেশি রক্ত ক্ষণনের ফলে সঙ্গে সঙ্গে হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যায় জিআরপি কর্মীরা। এমনই ঘটনা ঘটেছে বুধবার বিকেলে বারুইপুর স্টেশনে। স্থানীয় ও জিআরপি সূত্রে খবর বলরামপুরে নিবাসী স্বামী রাজা মন্ডল ও স্ত্রী পূজা মন্ডল বারুইপুর স্টেশন দিয়ে যাচ্ছিল হঠাৎ রাজা মন্ডল তার স্ত্রীয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ব্লেড বা কাঁচ জাতীয় এ কোন জিনিস নিয়ে স্ত্রীর কানে মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে ট্রেন যাত্রীরা বারুইপুর জিআরপির অফিসের খবর দিলে জিআরপির এস ও জি গ্রুপ কর্মীরা গিয়ে স্বামী রাজা মন্ডল ও স্ত্রী পূজা মণ্ডলকে জিআরপি অফিসে নিয়ে যায়। সেখানে পূজা মন্ডলের কানেও মুখে অতিরিক্ত রক্তখননের ফলে জিআরপির সঙ্গে সঙ্গে বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসার হয়। পূজা মণ্ডলের পরিবার ছুটে খবর পারিবারিক অশান্তির জেরেই রাজা মন্ডল এই ঘটনা ঘটিয়েছে। শেষে জিআরপি থেকে স্বামী স্ত্রী দুজনকেই বারুইপুর থানায় নিয়ে যায়। বারুইপুর থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। দিনের বেলা এমন ঘটনায় রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।