আদি গঙ্গাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল
*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* আদি গঙ্গাতে পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার কি ঘিরে চঞ্চল ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়ালপাড়ায় আদি গঙ্গা এলাকায়। বুধবার সকালে আদি গঙ্গার পাশ থেকে স্থানীয় এক মানুষ যাওয়ার সময় হঠাৎ ওই ব্যক্তি দেহ দেখতে পায়।স্থানীয়দের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, আদি গঙ্গার পাশের রাস্তা দীর্ঘদিন ধরে জঙ্গল ও আবর্জনায় ভরে রয়েছে এবং সন্ধ্যার পর এলাকায় নেশার আসর বসে। ফলে নিরাপত্তা জোরদার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের জানায় এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোথা থেকে এখানে এলো তাকে কেউ চেনে না এই এলাকায় আগে কখনো দেখেনি। তারা মনে করছে অন্য কেউ খুন করে রেখে যেতে পারে। এই এলাকায় পুলিশি টহল ধারী দরকার। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পুলিশ দেহটি ময়না তদন্ত জন্য পাঠায়।