পাথরপ্রতিমায় নতুন জেটিঘাট ও স্থায়ী নদী বাঁধ নির্মাণের কাজের শুভ সূচনা করলেন বিধায়ক

Feb 12, 2026 - 09:07
 34
পাথরপ্রতিমায় নতুন জেটিঘাট ও স্থায়ী নদী বাঁধ নির্মাণের কাজের শুভ সূচনা করলেন বিধায়ক

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : বুধবার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর সীতারামপুর জেটিঘাট ও স্থায়ী নদী বাঁধ নির্মাণের কাজের শুভ সূচনা করা হয়। শুভ সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। উপকূলবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ জেটিঘাট এবং শক্তপোক্ত স্থায়ী নদী বাঁধ নির্মাণের। এদিন সেই প্রত্যাশা পূরণের সূচনা হল। এই কাজ বাস্তবায়িত হলে নৌপথে যাতায়াত সহজ ও দ্রুত এবং নিরাপদ হবে। পাশাপাশি নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ জনিত ক্ষয়ক্ষতি অনেক অংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে সাধারণ মানুষের জীবন জীবিকা সুরক্ষিত হবে এবং সামগ্রীকভাবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।