শ্রীলঙ্কার এ দলকে হারাল ভারত, অভিষেকে নজর অনুকুল রায়ের

Jun 10, 2026 - 12:38
 5
শ্রীলঙ্কার এ দলকে হারাল ভারত, অভিষেকে নজর অনুকুল রায়ের

ভারতীয় এ দলের জার্সিতে সেই ঝাঁজ দেখা গেল না বৈভব সূর্যবংশীর ব্যাটে। তবে বৈভবের ব্যর্থতার দিন রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মাদের ব্যাটে শ্রীলঙ্কার এ দলকে হারিয়ে দিল ভারত। অভিষেক ম্যাচে নজর কাড়লেন কেকেআর তারকা অনুকূল রায়।ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক বর্মা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনে নেমে এক ওভারে পরপর ৩টি বাউন্ডারি মারলেও মাত্র ১৪ রানে আউট হয়ে গেল বৈভব। তবে বৈভব ব্যর্থ হলেও ইনিংসের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ১০১ রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজেও সেঞ্চুরি রয়েছে তাঁর। অথচ তাঁকে বাদ পড়তে হয়েছে। অধিনায়ক তিলক বর্মা এদিন ৬০ রান করেছেন। অধিনায়ক ও সহ-অধিনায়কের দুই গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে কঠিন পিচে ৫০ ওভারে ২৭৭ তুলে দেয় ভারত।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন শ্রীলঙ্কা এ দল। প্রথম উইকেটের জুটিতেই ৯৩ রান করে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার। এরপর পালটা আঘাত হানে টিম ইন্ডিয়াও। ১০৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। এরপর ফের জুটি বাঁধেন সাদিরা সামারবিক্রমা ও সাহান আর্ছিঙ্গে। একটা সময় মনে হচ্ছিল ওই জুটি ম্যাচ ভারতের হাত থেকে বের করে নেবে। তখনই আঘাত হানেন কেকেআর তারকা অনুকূল রায়। পরপর দুই উইকেট তুলে চাপে ফেলে দেয় শ্রীলঙ্কাকে। এরপর নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৬৯ রানে অলআউট হয়ে যায়।ভারতের হয়ে হয়ে দু’টি করে উইকেট পান আর্শাদ খান, অনুকূল রায়, আয়ুশ বাদোনি এবং বিপ্রাজ নিগম।