রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর থেকে শুরু ওয়েব কাস্টিং মনিটরিং, এক নজরে নজরদারিতে একাধিক বুথ
কলকাতা: আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর থেকেই চালু হল অত্যাধুনিক মনিটরিং ব্যবস্থা। নির্বাচন কমিশনের এই উদ্যোগ 'ওয়েব কাস্টিং' নামে পরিচিত, যার মাধ্যমে বিভিন্ন বুথের কার্যক্রম লাইভনজরদারিতে রাখা হবে।
এই ব্যবস্থায় একসঙ্গে মোট ৯০টি মনিটর রাখা হয়েছে। প্রতিটি মনিটরে পর্যায়ক্রমে একসঙ্গে ছয়টি করে বুথের সরাসরি চিত্র দেখা যাবে। ফলে একাধিক বুথের পরিস্থিতি এক নজরেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং যেকোনও অনিয়ম দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।