বারুইপুরে নির্যাতিতার বাড়িতে সায়নী ঘোষদের ঘিরে উত্তেজনা
*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ সূর্যপুর কান্ডের নাবালিকা বাড়িতে যায় সেখানে তাকে চোর চোর শ্লোগান শুনতে হয়।
বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে উত্তেজনার মুখে পড়ল সায়নী ঘোষ, কাকলি ঘোষ দোস্তিদাররা। মঙ্গলবার সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ নির্যাতিতার বাড়িতে প্রবেশ করলেও প্রথমে দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ঢুকতে বাধা দেওয়া হয়। স্থানীয়দের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা ও কথাবার্তার পর তাঁদের বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি মেলে।
এদিকে, সায়নী ঘোষকে লক্ষ্য করে একাংশের বিক্ষোভকারীরা 'চোর' স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তৎপর হয়।
পরে এই প্রতিনিধিদল নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এদিনের প্রতিনিধিদলে ছিলেন সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহার মত জনপ্রতিনিধিরা।
কাকলি ঘোষ দস্তিদার বলেন বারুইপুরে নৃশংস ঘটনা ঘটেছে ছোট্ট নাবালিকার যে ঘটনা ঘটেছে দর্শনা ছোট্ট মেয়ে তার এখনো ভবিষ্যৎ পড়ে রয়েছে তাকে হিংস্র ভাবে খুন করেছে। তার নিন্দার ভাষা নেই।অভিযুক্তদের চরম শাস্তি দাবি করি।