হার্ট অ্যাটাকে হাসপাতালে আশা ভোঁসলে, মুম্বইয়ে চিকিৎসাধীন কিংবদন্তি গায়িকা
কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। শনিবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়েছে তাঁর শারীরিক অবস্থা।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। সকলে তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন।
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম আশা ভোঁসলে, যিনি দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর দ্রুত আরোগ্যের অপেক্ষায় রয়েছেন দেশজুড়ে অসংখ্য ভক্ত।