ভোররাতে ঝিলে জাল টেনে মাছ চুরি, হাতেনাতে ধরা পড়ল অভিযুক্তরা; চাঞ্চল্য এলাকায়

Jun 16, 2026 - 08:25
 26
ভোররাতে ঝিলে জাল টেনে মাছ চুরি, হাতেনাতে ধরা পড়ল অভিযুক্তরা; চাঞ্চল্য এলাকায়

*প্রদীপ কুমার সিংহ*

 *নরেন্দ্রপুর* সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের নরেন্দ্রপুর থানার অন্তর্গত রানাভুতিয়া এলাকায় মাছ চুরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ এলাকার একটি ঝিলে জাল ফেলে কয়েক কেজি মাছ তুলে নেয় একদল ব্যক্তি। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলেন।খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তদের দাবি, ঝিল থেকে মাছ ধরার বিষয়টি এলাকার বর্তমান বিধায়ক জানতেন। যদিও সেই দাবির সত্যতা এখনও যাচাই হয়নি।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মোট ৭ থেকে ৮ জন জড়িত রয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।