বর্ণবৈষম্যের ইঙ্গিত, রেফারিকে সরিয়ে দেওয়ার জন্য চাপ ফিফাকে

Jun 16, 2026 - 08:27
 3
বর্ণবৈষম্যের ইঙ্গিত, রেফারিকে সরিয়ে দেওয়ার জন্য চাপ ফিফাকে

জার্মানি-কুরাসাও ম্যাচের ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারি শন ইভান্সের একটি ইঙ্গিত নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। হাতের ইশারায় এমন একটি ইঙ্গিত করেছেন তিনি যা বর্ণবৈষম্যমূলক।এই ইশারায় হাতের বুড়ো আঙুল এবং তর্জনী একে অপরকে ছুঁয়ে থাকে। বাকি তিনটি আঙুল প্রসারিত থাকে। সাধারণত ‘ওকে’ বোঝাতে এই ইশারা ব্যবহার করা হয়। তবে একে ‘হোয়াইট পাওয়ার’ বা শ্বেতাঙ্গদের শাসন বোঝাতেও ব্যবহার করেন অনেকে। তিনটি প্রসারিত আঙুলকে ইংরেজি অক্ষর ‘ডব্লিউ’ এবং তর্জনী ও বুড়ো আঙুল মিলিয়ে ‘পি’ বোঝানো হয়।২০১৯-এ নিউ জ়‌িল্যান্ডের এক মসজিদে ৫০ জনকে হত্যা করার পর দুষ্কৃতি ব্রেন্টন টারান্টকে এই ইশারা করতে দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়া রেফারি ইভান্সও একই ইশারা করেছেন। ঠিক যে মুহূর্তে সম্প্রচারকারী সংস্থার তরফে ভার রেফারিদের পরিচয় দেওয়া হচ্ছিল, তখনই ইভান্সকে ওই ইশারা করতে দেখা যায়।ফিফা জানিয়েছে, তারা বিষয়টির ব্যাপারে জানে। তবে আদৌ ওই রেফারিকে সরিয়ে দেওয়া হবে কি না তা স্পষ্ট করেনি। ফুটবলে বর্ণবিদ্বেষ বিরোধিতা নিয়ে যারা কাজ করে, সেই সংস্থা ফিফাকে অনুরোধ করেছে ইভান্সকে আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার। তবে ইভান্স ইচ্ছাকৃত ভাবে ওই কাজ করেছেন নাকি মজার ছলে, তা জানা যায়নি।