আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ

Jun 10, 2026 - 12:36
 6
আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ

আচমকাই ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়লেন মহম্মদ সিরাজ! গত শনিবার ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের ভারতীয় দল ঘোষণা করা হয়। সেখানে ছিলেন সিরাজ। কিন্তু মঙ্গলবার হঠাৎই ভারতীয় বোর্ড জানায়, ইংল্যান্ড সফরে যাচ্ছেন না সিরাজ। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, মেডিক্যাল টিম এবং দলীয় ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই ইংল্যান্ড সফরের দল থেকে সিরাজকে বাইরে রাখা হয়েছে। ম্যানেজমেন্ট চাইছে, আপাতত সিরাজের বিশ্রামে থাকা প্রয়োজন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কেন সিরাজের বিশ্রাম প্রয়োজন? বোর্ড মনে করছে, সামনে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের সামনে। বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। সেকারণে সিরাজের ফিট থাকা প্রয়োজন।যদিও সিরাজ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তোয়াক্কা না করেই গতবছর ইংল্যান্ড সফরে টানা পাঁচটি টেস্ট খেলেছিলেন। প্রত্যেকটি ম্যাচেই সাফল্য পেয়েছেন। তখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বোর্ড কিছুই বলেনি। তাহলে এখন কেন সিরাজের ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত আলোচনা, উঠছে প্রশ্ন। সিরাজের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে, যিনি শেষ টি-২০ খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। সদ্যসমাপ্ত আইপিএলে সিরাজ খেলেছেন ১৭টি ম্যাচ। প্রসিদ্ধ খেলেছেন ১২টি।