মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ দাসপুরের শঙ্খদীপ মান্না, খুশির হাওয়া এলাকাজুড়ে

May 9, 2026 - 13:18
 14
মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ দাসপুরের শঙ্খদীপ মান্না, খুশির হাওয়া এলাকাজুড়ে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ ৬৯২ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে শঙ্খদীপ মান্না। সে সুরতপুর শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়-এর ছাত্র। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।

দাসপুর-এর সাধারণ পরিবারে বেড়ে ওঠা শঙ্খদীপ ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল। তার বাবা গণেশ মান্না পেশায় একজন স্বর্ণ শিল্পী এবং মা গৃহবধূ। বাড়িতে ছেলের শিল্পী এবং মা গৃহবধূ। বাড়িতে ছেলের পড়াশোনার দিকে বিশেষ নজর রাখতেন তাঁর মা।

স্কুল ও গ্রামের পাঠশালাতেই শঙ্খদীপের পড়াশোনার ভিত গড়ে ওঠে। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরেই সে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

নিজের এই কৃতিত্ব নিয়ে শঙ্খদীপ জানিয়েছে, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন ইঞ্জিনিয়ার হওয়াই তার লক্ষ্য।

তার এই উজ্জ্বল সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীরাও।