অসুস্থ শরদ পওয়ার, তড়িঘড়ি ভর্তি মুম্বইয়ের হাসপাতালে
অসুস্থ এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থা গুরুতর আকার নিয়েছিল তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বুকে সংক্রমণের জেরে কাবু হয়ে পড়েছিলেন ছিলেন তিনি। পাশাপাশি ডিহাইড্রেশনের জেরে দু’বার পুনের হাসপাতালে ভর্তিও হতে হয় তাঁকে। এই পরিস্থিতি নতুন করে শরদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এক সূত্রের খবর, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থই রয়েছেন।শরদ পওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলেও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার কারণে শরদ পাওয়ার বারামতি যেতে পারবেন না। তিনি বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কিছু ডাক্তারি পরীক্ষার জন্য শরদ পাওয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁর স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।’ উল্লেখ্য, অজিত পাওয়ারের প্রয়াণের পর বারামতিতে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। এখানে প্রার্থী হয়েছেন অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার। তাঁর সমর্থনে বারামতিতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল শরদের। তবে হাসপাতালে ভর্তি হওয়ায় সেখানে যেতে পারেননি তিনি। দলীয় নেতাদের তরফে অবশ্য শরদের শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম গুজব না ছড়ানোর পরামর্শ দিয়েছেন।