ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে ১৫ বুথে পুনঃনির্বাচন শনিবার
ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে মোট ১৫টি বুথে পুনঃনির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২রা মে, শনিবার এই পুনঃভোট গ্রহণ করা হবে।
শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দুটি বিধানসভা মিলিয়ে নির্দিষ্ট ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে মোট ১১টি বুথে পুনঃনির্বাচন হবে। বুথগুলি হল—
৪৬: উত্তর ইয়ারপুর এফ পি স্কুল
১২৬ ও ১২৭: নাজরা এফ পি স্কুল
১২৮: দেউলা এফ পি স্কুল
১৪২: ঘোলা নোয়াপাড়া গার্লস হাই স্কুল
২১৪, ২১৫ ও ২১৬: একতারা মলয়া এফ পি স্কুল
২৩০, ২৩১ ও ২৩২: বাহিরপুয়া কুরকুরিয়া এফ পি স্কুল
অন্যদিকে, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ৪টি বুথে পুনঃনির্বাচন হবে। বুথগুলি হল—
১১৭: বাগদা জুনিয়র হাই স্কুল
১৭৯: চাঁদা এফ পি স্কুল
১৯৪: হরিদেবপুর এফ পি স্কুল
২৪৩: রায়নগর এফ পি স্কুল
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। নির্দিষ্ট বুথগুলিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।