ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে ঘিরে উত্তেজনা, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

Apr 30, 2026 - 13:32
 15
ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে ঘিরে উত্তেজনা, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা:

ভোটের দিন ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় নওশাদ সিদ্দিকীকে ঘিরে। অভিযোগ, তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হস্তক্ষেপ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজনা প্রশমিত করতে লাঠিচার্জ করা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

চোখে পড়ে, নওশাদ সিদ্দিকীকে লক্ষ্য করে তৃণমূল কর্মীদের একাংশ 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন, যা ঘিরে আরও উত্তেজনা তৈরি হয়।

বর্তমানে এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভোটের দিনে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।