নকল নম্বর প্লেটে চাঞ্চল্য, আসল গাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের

May 8, 2026 - 12:49
 10
নকল নম্বর প্লেটে চাঞ্চল্য, আসল গাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের

তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এল গাড়ির নম্বর প্লেট ঘিরে। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নম্বর প্লেট যাচাই করতেই উঠে আসে মালিকের নাম।

আরটিও-র তথ্য অনুযায়ী, ওই নম্বরের গাড়িটি জোসেফ ইউলিয়ামস নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত রয়েছে। তিনি মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা।

এরপরই পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানান, "আমার গাড়ি তো আমার কাছেই রয়েছে। নম্বর কে ব্যবহার করছে, তা আমার জানা নেই।"

ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ জোসেফ ইউলিয়ামসকে মাটিগাড়া থানায় ডেকে পাঠায় এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায়। পরে তদন্তে ইঞ্জিন নম্বর-সহ একাধিক তথ্য মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়, আসল গাড়িটি জোসেফের কাছেই রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তিনি নিজের গাড়িটি বিক্রির জন্য OLX-এ বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনে গাড়ির নম্বর প্লেটের ছবিও প্রকাশ্যে ছিল। তদন্তকারীদের অনুমান, সেখান থেকেই আততায়ীরা নম্বর সংগ্রহ করে একই রঙ ও মডেলের গাড়িতে নকল নম্বর প্লেট ব্যবহার করেছে।

পুলিশ এখন খতিয়ে দেখছে, কী উদ্দেশ্যে এই নকল নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না।