কলকাতায় শান্তিপূর্ণ ভোট, কড়া নজরদারিতে পুলিশ-জানালেন অজয় নন্দা

May 7, 2026 - 13:33
 19
কলকাতায় শান্তিপূর্ণ ভোট, কড়া নজরদারিতে পুলিশ-জানালেন অজয় নন্দা

অজয় নন্দা: কলকাতায় এবারের ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। ভোটের হার ৯০ শতাংশেরও বেশি হয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী দিনেও এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ভোটকে কেন্দ্র করে যদি কোথাও কোনও সমস্যা তৈরি হয়, তাহলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। আগে যে মিছিল ও র‍্যালিগুলি হয়েছে, সেগুলি সবই প্রশাসনের অনুমতি নিয়েই হয়েছে। তবে ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনও মিছিল বা জমায়েত করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

অজয় নন্দা আরও জানান, কেউ যদি হুমকি দেয় বা কোনও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং লালবাজার পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি স্পষ্ট করে দেন, কোনও অবস্থাতেই জেসিপি (JCB) ব্যবহার করে ভাঙচুর বা কোনও রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই সংশ্লিষ্টদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে। মিছিল বা অন্য কোনও কাজে জেসিপি ব্যবহার করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা পুরোপুরি তুলে নেওয়া হয়নি, তবে কিছু ক্ষেত্রে আংশিক পরিবর্তন করা হয়েছে।