সোনারপুরে অমিত শাহের পদযাত্রা, বিজেপির শক্তিপ্রদর্শনে কর্মী-সমর্থকদের ভিড়

Apr 23, 2026 - 16:46
 19
সোনারপুরে অমিত শাহের পদযাত্রা, বিজেপির শক্তিপ্রদর্শনে  কর্মী-সমর্থকদের ভিড়

প্রদীপ কুমার সিংহ, সোনারপুর:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনারপুরে প্রচারে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি একটি বিশাল পদযাত্রায় অংশ নেন।

সোনারপুর মোড় থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থকের ঢল নামে। রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীকে একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাঁকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী এবং সোনারপুর উত্তর কেন্দ্রের প্রার্থী দেবাশীষ ধর। তাঁদের সমর্থনেই মূলত এই রোড শো ও পদযাত্রার আয়োজন করা হয়।