২০২২–২০২৫: বীরভূম জেলা পরিষদের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সভাধিপতি কাজল সেখ
২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ করল বীরভূম জেলা পরিষদ। জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ-এর দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন-সহ অন্যান্য কর্মদক্ষরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষ জানান, বীরভূম জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকায় গত তিন বছরে একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, নিকাশি নালা, পুকুর সংস্কার, জাহের থান ও মাঝি থান উন্নয়ন, অনুষ্ঠান মঞ্চ নির্মাণ, শ্মশান সংস্কারসহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ।
এছাড়াও স্বাস্থ্য পরিষেবা জোরদার করা, পশুপালন খাতে সহায়তা, পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার উন্নয়ন, গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প হিসেবে ৫০ দিনের কাজের সংস্থান করার মতো পদক্ষেপের কথাও তুলে ধরা হয়।
সভাধিপতির দাবি, জেলার সর্বস্তরের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই ছিল তাঁদের মূল ল
ক্ষ্য।