বর্ধমান: পুলিশের মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ফের ইডির হানা, সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে
বর্ধমান: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জেলার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দিয়েছে। বুধবার সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। ইডির সঙ্গে এই অভিযানে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, গত মাসের ৩ তারিখেও ইডির আধিকারিকরা মনোরঞ্জন মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেদিন দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্যও ডাকা হয়েছিল। একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি।
বর্তমানে এই অভিযানের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে এই তল্লাশি চালানো হচ্ছে এবং কোন মামলার সূত্রে তদন্ত চলছে, তা নিয়ে ইডি এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।