চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেত্রী কাজল বেরা

Jun 1, 2026 - 13:06
 10
চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেত্রী কাজল বেরা

পূর্ব মেদিনীপুর, তমলুক: পূর্ব মেদিনীপুরে এক তৃণমূল নেতার গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেত্রী। চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে তমলুকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের সদস্যা কাজল বেরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রবিবার তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী তাঁর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই কাজল বেরাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক চেক বাউন্স সংক্রান্ত মামলাও রয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়।

ধৃত কাজল বেরাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কাজল বেরা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।