চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক উদ্ধার, তদন্তে জোর বারাসাত পুলিশ
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই বাইকটিই চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক হতে পারে।
তবে এই বাইকটি মধ্যমগ্রাম গুলিকাণ্ডেও ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বাইকটি ঘিরে একাধিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে জোরকদমে নেমেছে বারাসাত পুলিশ। পাশাপাশি তদন্তের উপর নজরদারি শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-ও।
তদন্তকারীরা ইতিমধ্যেই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা শুরু করেছেন। বাইকটির মালিকানা, গতিবিধি এবং ঘটনার সঙ্গে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা জানতে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।