হলদিয়ার সভা থেকে চাকরির প্রতিশ্রুতি, ‘ক্যালেন্ডার ধরে রোজগার মেলা’—মোদী

Apr 9, 2026 - 13:20
Apr 9, 2026 - 13:27
 9

হলদিয়া: নির্বাচনের প্রচারে হলদিয়ার সভা থেকে বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। ক্যালেন্ডার ধরে নিয়মিত চাকরি দেওয়া হবে।”

তিনি আরও দাবি করেন, কর্মসংস্থান তৈরির জন্য কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ রাজ্যে আরও জোরদার করা হবে এবং যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা হবে।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ভোটের আগে কর্মসংস্থান ইস্যুতে এই প্রতিশ্রুতি যে বড় ভূমিকা নিতে পারে, তা মনে করছেন বিশ্লেষকরা।