বরাকরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অমিত শাহের

Apr 22, 2026 - 15:10
 7
বরাকরে সভা থেকে মমতা  বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অমিত শাহের

বরাকরে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. অজয় পোদ্দারের সমর্থনে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিঁডিকেটরাজ, গুন্ডাগিরি ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর কথায়, "বাংলায় পরিবর্তনের সময় এসে "বাংলায় পরিবর্তনের সময় এসে গিয়েছে। এই নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার গড়বে।”

অমিত শাহ আরও অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং উন্নয়নের পরিবর্তে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় স্বচ্ছ প্রশাসন ও উন্নয়নের নতুন দিশা তৈরি হবে।

সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের শেষলগ্নে এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।