বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ABVP-SFI মুখোমুখি 'ভারত মাতার জয়' স্লোগান ঘিরে উত্তেজনা
বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ভারত মাতার জয়' স্লোগানকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষে জড়াল ABVP ও SFI সমর্থকেরা। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।
স্থানীয় সূত্রে জানা যায়, স্লোগান দেওয়া নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, ওই স্লোগানের বিরোধিতা করে SFI পাল্টা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং ক্যাম্পাস কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
ABVP-র দাবি, SFI সমর্থকেরা তাদের উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়, যার ফলে তাদের কয়েকজন কর্মী আহত হন। পাল্টা প্রতিরোধ গড়ে তুললে SFI-র কিছু বহিরাগত কর্মী এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।