বারাসাতে তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি, সম্প্রীতির বার্তা জেলা সভাপতির

May 9, 2026 - 17:17
 5
বারাসাতে তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি, সম্প্রীতির বার্তা জেলা সভাপতির

বারাসাত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই সম্প্রীতির ছবি সামনে এল।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, কিছু বিজেপি কর্মী ওই পার্টি অফিসের দখল নিয়ে সেখানে বিজেপির পতাকা ও ফেস্টুন লাগিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়।

এরপর শুক্রবার বারাসাত বিজেপির জেলা সভাপতি নিজে উপস্থিত থেকে পার্টি অফিসটি পুনরায় নীলিমা মণ্ডল-এর হাতে ফিরিয়ে দেন।

এদিন বিজেপি জেলা সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "বারাসাত শহরে কোনও তৃণমূল পার্টি অফিস জোর করে দখল করা যাবে না।" পাশাপাশি এই ধরনের ঘটনায় জড়িত বিজেপি কর্মীদেরও সতর্ক করে দেন তিনি।

রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তাই এদিন উঠে আসে দুই পক্ষের আচরণে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।