কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে নির্বাচন কমিশন

Mar 6, 2026 - 10:06
 13
কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে নির্বাচন কমিশন

কলকাতা: রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার।

জানা গিয়েছে, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলার বিষয় খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে।