শিব চতুর্দশীতে গদামথুরার প্রাচীন শিবালয় মন্দিরে আধ্যাত্মিক আবহ, উপস্থিত সাংসদ-বিধায়ক

Feb 16, 2026 - 10:05
 12
শিব চতুর্দশীতে গদামথুরার প্রাচীন শিবালয় মন্দিরে আধ্যাত্মিক আবহ, উপস্থিত সাংসদ-বিধায়ক

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা :

পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা অঞ্চলের গদামথুরায় অবস্থিত প্রাচীন শিবালয় মন্দিরে পবিত্র শিব চতুর্দশী উপলক্ষ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হল। ভোর থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। পূজা-অর্চনা, ভজন-কীর্তন ও বিশেষ প্রার্থনার মাধ্যমে সমগ্র এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

               অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। এছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মন্ডল, সহ-সভাপতি রাজ বাহাদুর সিং, পাথরপ্রতিমা থানার ওসি জাহাঙ্গীর আলি, পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ রাধেশ্যাম পন্ডিত, পাথরপ্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু রাউত সহ পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিগণ ও দলীয় কর্মী-সমর্থকরা।

              অতিথিরা মন্দিরে পূজা অর্চনায় অংশ নেন। শিবভক্তদের আন্তরিক অংশগ্রহণে প্রাচীন এই শিবালয় মন্দিরে এক পবিত্র ও শান্তিময় পরিবেশের সৃষ্টি হয়।