ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় ইডির ঝটিকা অভিযান, একযোগে ১২ জায়গায় তল্লাশি

Apr 11, 2026 - 13:00
 6
ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় ইডির ঝটিকা অভিযান, একযোগে ১২ জায়গায় তল্লাশি

বিধানসভা নির্বাচনের আর মাত্র দু'সপ্তাহ বাকি। এই আবহেই রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকে কলকাতা-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়।

ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্স থেকে একাধিক তদন্তকারী দল বেরিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ ও হাওড়ায় পৌঁছে অভিযান শুরু করে। একাধিক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট ঠিকানায় চলছে চিরুনি তল্লাশি।

তদন্তকারীরা মূলত রেশন সামগ্রী পাচার চক্র, আর্থিক লেনদেন এবং প্রভাবশালী যোগের খোঁজ করছেন। তদন্তে বসন্ত কুমার শরাফ নামে এক ব্যবসায়ীর নাম সামনে আসায় তাঁর বাড়িতেও হানা দেয় ইডির একটি দল।

কীভাবে রেশনের সামগ্রী বাজারে পাচার হত এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত-তা খতিয়ে দেখছে ইডি। ভোটের আগে এই অভিযানে নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।