পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

May 28, 2026 - 12:38
May 28, 2026 - 12:40
 4
পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

পুলিশের জালে ধরা পড়লেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ওড়িশার পুরী-র ব্লু লিলি হোটেল থেকে তাকে আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে বিষ্ণুপুরে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় তিনি বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুরীর একটি হোটেল থেকে তাকে আটক করে এসটিএফ। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।