ভোটের মুখে বড় ধাক্কা! কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল

Apr 10, 2026 - 22:46
 37

বিধানসভা ভোটের ঠিক আগে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বড় বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

ফলে ওই কেন্দ্রে প্রার্থী পদ না পেলেও দলীয় দায়িত্বে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অভিনব ভট্টাচার্যকে। তৃণমূল সূত্রে ইঙ্গিত, সংগঠন ও নির্বাচনী প্রচারের কাজে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সংশ্লিষ্ট কেন্দ্রে সমীকরণে তার প্রভাব পড়বে কি না, এখন সেটাই দেখার।