ভাঙড়ে জলাশয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আইএসএফ-তৃণমূল মুখোমুখি উত্তেজনা
Mar 25, 2026 - 18:25
7
ভাঙড়: ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় জলাশয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বোমা বিস্ফোরণের তদন্তে নেমে পাশের একটি আমবাগানের জলাশয় থেকে একনলা লং আর্মস উদ্ধার করে বিজয়গঞ্জ থানার পুলিশ।
ঘটনার পরপরই এলাকায় ভিড় জমান তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মী-সমর্থকরা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করে, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিজয়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।