কলকাতা বিমানবন্দরে লিফ্ট ছিঁড়ে দুর্ঘটনা, আহত একাধিক রক্ষণাবেক্ষণ কর্মী

May 27, 2026 - 14:22
 4
কলকাতা বিমানবন্দরে লিফ্ট ছিঁড়ে দুর্ঘটনা, আহত একাধিক রক্ষণাবেক্ষণ কর্মী

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ লিফ্ট ছিঁড়ে পড়ে বড়সড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বিমানবন্দরের ৩৪ নম্বর লিফ্টে মেরামতির কাজ চলাকালীন আচমকাই লিফ্টটি ছিঁড়ে নিচে পড়ে যায়।

এই ঘটনায় রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত একাধিক কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আহতদের দ্রুত উদ্ধার করে ভিআইপি তেঘরিয়া সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে অনুমান, রক্ষণাবেক্ষণের সময় কোনও যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে।