ভোেট মিটতেই ফের এক মঞ্চে বাম-কংগ্রেস, দমদম ক্যান্টনমেন্টে হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল
ভোট পর্ব শেষ হতেই ফের এক মঞ্চে দেখা গেল বাম ও কংগ্রেস নেতৃত্বকে। মঙ্গলবার সকালে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বরে হকার উচ্ছেদের প্রতিবাদে যৌথ মিছিল করল বাম-কংগ্রেস।
এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং দমদমের সিপিআই(এম) প্রার্থী ময়ূখ বিশ্বাস-সহ বাম ও কংগ্রেসের একাধিক নেতা-কর্মী।
হকার উচ্ছেদের প্রতিবাদে স্টেশন সংলগ্ন এলাকায় মিছিল করেন তাঁরা। পরবর্তীতে দুই দলের প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন।
এদিন শুভঙ্কর সরকার অভিযোগ করে বলেন,
> “যিনি এখন মুখ্যমন্ত্রী, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন হকারদের পাশে ছিলেন। কিন্তু এখন কোনওরকম আলোচনা ছাড়াই তাঁর সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে।”
অন্যদিকে, সিপিআই(এম) নেতা ময়ূখ বিশ্বাস জানান,
> “হকারদের স্বার্থে আমাদের লড়াই-আন্দোলন চলবে। তবে কোনওভাবেই সেখানে তৃণমূলকে নেওয়া যাবে না। তৃণমূল ছাড়া অন্যান্য বিরোধী দল একসঙ্গে এই আন্দোলন চালাবে।”
দমদম ক্যান্টনমেন্টে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এই যৌথ আন্দোলন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভোটের পর ফের বাম-কংগ্রেসের এই ঐক্যবদ্ধ উপস্থিতি রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।