পানিহাটিতে ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথাও শোনেন তিনি।
এদিন সুকান্ত মজুমদার বলেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই দলের প্রধান লক্ষ্য। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্রকল্পগুলির বাস্তব প্রভাব জানতে এই ‘গৃহ সম্পর্ক অভিযান’ নেওয়া হয়েছে।
পানিহাটি-তে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেন তিনি।