দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ

Apr 14, 2026 - 16:02
 9
দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ

দুর্গাপুর:

দুর্গাপুরের জনসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের জেলায় জেলায় পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও বুথ এজেন্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, "জেলায় থাকা প্রশাসনিক কর্তাদের বলা হচ্ছে, তৃণমূলের যারা বুথ এজেন্ট হবে বা দলের কর্মী, তাদের গাঁজা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, মধ্যরাতে তল্লাশি চালিয়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, "আমি বলছি, অনেক গাঁজা খাও তো, তাই গাঁজা খুঁজছো।”

এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন বিজেপির কর্মীরা নির্বাচন কমিশনের আধিকারিক সেজে বিভিন্ন বুথে বসে থাকতে পারে। এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ অংশে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, "ওরা দালাল, অত্যাচারী, ব্যাভিচারী।"

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।