দুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Apr 27, 2026 - 14:58
 3
দুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

দুর্গাপুর: রবিবার দুপুরে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি অস্থায়ী ঘরে বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তা মজুদ ছিল। রবিবার বেলা প্রায় ১১টা নাগাদ হঠাৎই সেখানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল আধিকারিক রিপন বড়ুয়া জানান, "খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। একটি অস্থায়ী ঘরে প্লাস্টিক মজুদ ছিল, সেগুলিই পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, হতাহতের কোনও খবর নেই।"

এই ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর নেই। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।