দুর্গাপুরে গ্যাস পাইপলাইন ফেটে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেল

Apr 6, 2026 - 13:50
 9
দুর্গাপুরে গ্যাস পাইপলাইন ফেটে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেল

দুর্গাপুর: রবিবার সকালে দুর্গাপুরের

সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায় ইন্ডিয়ান অয়েল-এর আধুনিক গ্যাস পাইপলাইন ফেটে গ্যাস বেরোতে শুরু করায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই পাইপলাইন থেকে গ্যাস লিক হতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে পাইপলাইন ফেটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।