তারাপীঠ থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, ট্রেন থেকে পড়ে প্রাণ গেল ফুলিয়ার যুবকের
তারাপীঠে পূজা দিয়ে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল নদীয়ার ফুলিয়ার বাসিন্দা বিকাশ পালের (৩৮)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুলিয়া বাসস্ট্যান্ড পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলিয়া বাজারে একটি লটারির দোকান চালিয়ে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও এক পুত্রকে নিয়ে কোনওমতে সংসার চালাতেন বিকাশ। বাজার বন্ধ থাকায় এলাকার এক বন্ধুকে সঙ্গে নিয়ে তারাপীঠ গিয়েছিলেন পূজা দিতে।
ফেরার পথে রাত প্রায় দশটা নাগাদ চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। ব্যান্ডেলে ঢোকার কিছুটা আগেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাঁকে চুঁচুড়া হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, দুর্ঘটনার পর অসুস্থ অবস্থাতেই ফুলিয়ায় তাঁর দাদাকে ফোন করে খবর দিয়েছিলেন বিকাশ। সঙ্গে থাকা বন্ধু দ্রুত উদ্ধারকাজে তৎপর হন এবং বর্তমানে তিনিও হাসপাতালে রয়েছেন। খবর পেয়ে রাতেই পরিবারের সদস্য ও এলাকাবাসীরা হাসপাতালে পৌঁছন।
আজ সকালে ময়নাতদন্তের পর দেহ ফুলিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এদিন পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পৌঁছেছেন। ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা