ঝাড়খণ্ডে গিরিডিহি পৌরভোটে গুলি, পশ্চিমবঙ্গের অন্ডাল বিমানবন্দর থেকে ধৃত মূল অভিযুক্ত

Feb 25, 2026 - 20:01
 2
ঝাড়খণ্ডে গিরিডিহি পৌরভোটে গুলি, পশ্চিমবঙ্গের অন্ডাল বিমানবন্দর থেকে ধৃত মূল অভিযুক্ত

ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় পৌরসভা ভোট চলাকালীন গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত শিবম শ্রীবাস্তব। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তদন্তে নেমে গিরিডিহি জেলা পুলিশ ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের অবস্থান পশ্চিমবঙ্গে শনাক্ত করে। বিভিন্ন থানায় সতর্কবার্তা পাঠিয়ে নজরদারি বাড়ানো হয়। শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল এলাকার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বর থেকে তাকে আটক করে অন্ডাল থানা-র পুলিশ।

টাওয়ার লোকেশন ধরে অভিযানে নেমেই মিলেছে সাফল্য। উল্লেখ্য, গুলি চালানোর ঘটনায় দু’জন আহত হন এবং তাঁদের ধানবাদ শহরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে।

পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ভোটের আবহে এই গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন।