জলপাইগুড়ি: হলদিবাড়ি থেকে বালুরঘাট ও বামনহাট এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কৃষক ও সাধারণ মানুষ খুশি

Mar 11, 2026 - 19:44
 4
জলপাইগুড়ি: হলদিবাড়ি থেকে বালুরঘাট ও বামনহাট এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কৃষক ও সাধারণ মানুষ খুশি

জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। হলদিবাড়ি থেকে বালুরঘাট ও বামনহাট এক্সপ্রেস ট্রেন দুটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং রেলের উর্ধ্বতন আধিকারিকরা। ভার্চুয়ালি অংশ নেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়। ট্রেন চলাচলের ফলে স্থানীয় কৃষকরা তাদের পণ্য সহজে অন্যত্র পাঠাতে পারবে, যা আগে সমস্যা সৃষ্টি করত।

বিধায়ক শিখা চ্যাটার্জি অভিযোগ করেন, রাজ্য সরকারের উদাসীনতার কারণে রেলের একাধিক প্রকল্প আটকে রয়েছে এবং জমি অধিগ্রহণে বাধার কারণে কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই দুটি ট্রেন এক্সটেনশন করেছে। স্থানীয়রা এই নতুন ট্রেন চলাচলে সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং যাত্রী পরিবহনে নতুন সুবিধা তৈরি হচ্ছে।