জমি দুর্নীতি মামলায় ফের তলব, ইডির সামনে তৃতীয়বার হাজিরার ডাক দেবাশীষ কুমারকে
কলকাতা: জাল নথি তৈরি করে জমি
দখলের অভিযোগে ফের তলব করা হল রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার-কে। এই নিয়ে তৃতীয়বার তাঁকে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন রয়েছে। সেই কারণেই পুনরায় হাজিরার নোটিস পাঠানো হয়েছে দেবাশীষ কুমারকে।
উল্লেখ্য, এর আগেও দু'বার ইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এবার তৃতীয়বার তলব ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, জাল নথির মাধ্যমে জোর করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত তথ্য যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।