মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের পর নির্মীয়মাণ বহুতলে ইডির উপস্থিতি, চাঞ্চল্য ভবানীপুরে

May 27, 2026 - 14:28
 7
মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের পর নির্মীয়মাণ বহুতলে ইডির উপস্থিতি, চাঞ্চল্য ভবানীপুরে

ভবানীপুর-এ এক নির্মীয়মাণ বহুতলকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রবীর মুখার্জির পৈত্রিক সম্পত্তি প্রোমোটার জয় কামদার-কে ফ্ল্যাট নির্মাণের জন্য দেওয়া হলেও এখনও পর্যন্ত ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান প্রবীর মুখার্জি। অভিযোগ প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই শুক্রবার নির্মীয়মাণ বহুতলে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কয়েকজন আধিকারিক।

স্থানীয় সূত্রে খবর, ইডির আধিকারিকরা কিছুক্ষণ বহুতলের ভিতরে অবস্থান করেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা।

ইডির এই আকস্মিক উপস্থিতিকে ঘিরে এলাকায় জল্পনা ছড়িয়েছে। তবে ঠিক কী কারণে আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।