চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, দাসপুরে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার

Mar 10, 2026 - 07:29
 9
চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, দাসপুরে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার

দাসপুর, পশ্চিম মেদিনীপুর: চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের কলোড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা তপন দত্তর নামে এলাকায় একাধিক পোস্টার পড়ে। পোস্টারে অভিযোগ করা হয়েছে, চাকরি করে দেওয়ার নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

ভোটের আগে এই ধরনের পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিরোধীদের কাজ নাকি দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জের—তা নিয়েও চলছে জল্পনা।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। তবে এই বিষয়ে বিজেপি নেতা তপন দত্তর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।