কোচবিহার তুফানগঞ্জে ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের কফিনবন্দি দেহ পৌঁছতেই শোকের ছায়া

Mar 6, 2026 - 14:59
 10
কোচবিহার তুফানগঞ্জে ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের কফিনবন্দি দেহ পৌঁছতেই শোকের ছায়া

কোচবিহার: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে খুন হতে হল বাংলার এক পরিযায়ী শ্রমিককে। মৃতের নাম প্রতাপ চন্দ্র বর্মন। তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জের বড়ো শালবাড়ি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গত ১ মার্চ কেরালায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, অসমের দুই বাসিন্দা তাকে বেধড়ক মারধর করে খুন করে। ঘটনার পরই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।

বুধবার প্রতাপ চন্দ্র বর্মনের কফিনবন্দি দেহ পৌঁছয় তুফানগঞ্জের বড়ো শালবাড়িতে তার বাড়িতে। দীর্ঘ পথ পেরিয়ে দেহ বাড়িতে পৌঁছতেই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের তরফে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করার কথাও জানান। এলাকার মানুষও শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ভিড় জমান তার বাড়ির সামনে।